৫৭ বছর বয়সে ফের বাবা হচ্ছেন আরবাজ খান

0
82

মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর দুই বছর আগে রূপটানশিল্পী সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। বছর খানেক আগেই গুঞ্জন শোনা গিয়েছিল ৫৭ বছর বয়সে ফের বাবা হতে যাচ্ছেন অভিনেতা।

মালাইকার সংসারেও আরবাজের একটি সন্তান রয়েছে, আরহান খান। ২২ বছর বয়সী আরহান সদ্যই স্নাতক সম্পন্ন করেছেন।

এরমধ্যে নতুন এই খবর নাকি লুকিয়ে রাখতে চেয়েছিলেন আরবাজ কিন্তু দ্বিতীয় স্ত্রী সুরাই ফাঁস করলেন সত্যিটা?

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আরবাজ-সুরা। সেখানেই গাড়িতে ওঠার সময় স্ত্রীকে হাত ধরে গাড়িতে তুলে দেন অভিনেতা। এসময় তাকে বলতে শোনা যায় , “সাবধানে ওঠো।” বাধ্য মেয়ের মতো সুরারও স্বামীর কথা শোনেন।

তার দিন দুয়েক পরেই শহরের এক ক্যাফেতে যান সুরা, আর সেখানেই স্পষ্ট হয়ে যায় স্ফীতোদর। এত দিন লুকিয়ে রেখেছিলেন, কিন্তু এদিন হাসি মুখেই ক্যামেরার সামনে দাঁড়ান আরবাজ-পত্নী। তবে এখন সন্তান আগমনের বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেননি খান দম্পতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here