সানা খানের মা মারা গেছেন

0
34

সাবেক বলিউড অভিনেত্রী সানা খানের মা মারা গেছেন। মঙ্গলবার দীর্ঘ অসুস্থতার পর অভিনেত্রীর মা সাইদা খান মারা গেছেন। এ দিন রাতে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।সানা সামাজিক মাধ্যম পোস্ট করে মায়ের মৃত্যুসংবাদ জানিয়েছেন।

শোকস্তব্ধ সানা লেখেন, “দীর্ঘ দিন অসুস্থ ছিলে। প্রতি মুহূর্তে লড়াই করছিলে। অবশেষে আবার আল্লাহর কাছেই ফিরে গেলে।” মায়ের আত্মা যাতে শান্তি পান সেই প্রার্থনাও জানান।

অনুরাগীরাও যাতে তাঁর মায়ের জন্য প্রার্থনা জানান, সেই অনুরোধও করেন।
শোকাহত সানাকে সান্ত্বনা দিতে এ দিন তাঁর পাশে ছিলেন মুনাওয়ার ফারুকির স্ত্রী মেহজ বিন কোটওয়ালা-সহ আরও অনেক চেনামুখ। সমাজমাধ্যমেও অনেকে অভিনেত্রীকে সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here