পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন বিতরণ

0
78

মোঃ খায়রুল হাসান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদ দাতাঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৬ পরিবারের মাঝে বিনামুলে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে এইসব টিন ও টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কারিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, সহ সভাপতি আবুল হোসেন, ভোমরাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ,বিএনপি নেতা, জিল্লুর চৌধুরী, আব্দুল খালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, গনমাধ্যমর্মী সহ সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here