পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপসারণের দাবী

0
107

শত বর্ষের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় গেটে সাধারণ শিক্ষার্থী ওচাকরীচ্যুত কর্মচারীদের পরিবারর্গের ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাজালাল সাজু দায়িত্ব পাওয়া পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকও কর্মচারী সাথে খারাপ আচরণ করে আসছেন। প্রতিষ্ঠানের দোকান পাটের ভাড়ার টাকা নানা কৌশলে নিজের হস্তগত করে রেখেছেন। নিজের খেয়াল খুশিমত কর্মচারীদের চাকরী থেকে বাদ দিচ্ছেন। চাকরী হারিয়ে অনেক কর্মচারী এখন পরিবার নিয়ে দিশেহারা। জুলাই গণঅভ্যুস্থানেরপর বিদ্যালয় সংস্কারের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে ১১ দফা দাবী জানানো হলেও অদ্যবধি কোনপদক্ষেপ গ্রহন করা হয়নি। বিদ্যালয়ের উন্নয়ন সহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবী করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব আহেমদ সোয়ান, সাংবাদিক বাদল হোসেন,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ রুবেল, সাদ্দাম, রাকিব, শিক্ষার্থী নাফিস ইকবাল,চাকরীচ্যুত কর্মচারী বনমালি প্রমূখ।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু জানান, নিয়মের বাইরে তিনি কিছু করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

এ বিষয়ে মতামত জানতে উপজেলা নির্বাহী অফিসার ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রকিবুল হাসানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ডিসি অফিসে মিটিংয়ে আছেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here