সোহান এখন কেমন আছেন

0
35

সদ্য সসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচের একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। এই ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান তিনি। এই চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই উইকেটকিপার-ব্যাটারকে।

গতকাল রাতে চোট পাওয়ার পরই চট্টগ্রামের স্থানীয় এক হাসপাতালে সোহানের পায়ের সেই গোড়ালির এক্স-রে করানো হয়। সেটার ফলাফল হাতে পেয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। যা কিছুটা ইতিবাচক। বিসিবির মেডিকেল বিভাগ ঢাকা পোস্টকে জানিয়েছে সোহানের এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে ঢাকায় এসে আবারো আজকে নতুন করে পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে তারা।

সোহানের গোড়ালিতে ফ্র্যাকচার না হলেও চোট অনেকটাই গুরুতর। যে কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এমনকি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here