ইংলিশ মাছের দোপেয়াজা

0
24

মাছের রাজা ইলিশ। স্বাদে আর গুণে অনন্য। বাঙ্গালীর প্রিয় খাবার। আসুন ঝটপট জেনে নিই ইলিশ রান্নার পদ্ধতি।

উপকরণ
৪ পিস ইলিশ মাছ
১কাপ পেঁয়াজকুচি
৫/৬টা কাঁচা মরিচ
১চা চামচ লাল মরিচের গুঁড়া
1/2 চা চামচ হলুদ গুঁড়া
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ রসুন বাটা
পরিমাণ মতো লবণ
পরিমাণ মতো সরিষার তেল

রন্ধন প্রণালী
প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর লবণ হলুদ মাখিয়ে হালকা করে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর তার মধ্যে সব মসলা দিয়ে কষাতে হবে। মসলা কষানো হয়ে গেলে মাছগুলো বিছিয়ে হালকা আচে ঢাকা দিয়ে এপিঠ ওপিঠ কষাতে হবে। কষানোর পর সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঝোলটা শুকিয়ে মাখামাখা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here