আর্সেনালের ৯ পয়েন্টের লিড

0
25

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছে আর্সেনাল। এবার সেই স্বপ্ন কাঁচের মতো স্বচ্ছ। ১৩ ম্যাচ হাতে রেখে শীর্ষে তারা ৯ পয়েন্টের লিড নিয়েছে। অল্প পয়েন্টের ব্যবধানে তাদের টপকে ২০২৩ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন হওয়া ম্যানসিটি এবার চাপে রয়েছে। কিন্তু কোচ মিকেল আর্তেতা এত বড় ব্যবধানকে গুরুত্ব দিচ্ছেন না।

গতকাল (শনিবার) সান্ডারল্যান্ডের বিপক্ষে মার্তিন জুবিমেন্দির ২০ গজ দূর থেকে নেওয়া ড্রাইভে ৪২ মিনিটে গোলমুখ খোলে আর্সেনাল। তারপর বদলি নেমে ভিক্তর গিওকেরেস জোড়া গোল করলে ৩-০ ব্যবধানে জেতে গানাররা।

ব্যবধান ৬ পয়েন্টে কমিয়ে আনার চাপ নিয়ে আজ (রোববার) লিভারপুলের মাঠে নামবে ম্যানসিটি। বর্তমান চ্যাম্পিয়নদের মাঠ অ্যানফিল্ডে সুবিধাজনক অবস্থানে নেই তারা। লিগে শেষ ২২ বারের সফরে মাত্র একটি জিতেছে আর্সেনাল।

ম্যানসিটি এই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট না পেলে সম্ভবত শিরোপায় এক পা দিয়ে ফেলবে আর্সেনাল। ২০০৩-০৪ মৌসুমের শিরোপা জয়ের পর থেকে এত বড় লিড কখনো পায়নি তারা। মৌসুমের এই পর্যায়ে এসে এত বড় ব্যবধানের গুরুত্ব কতটুকু জানতে চাইলে আর্তেতার সোজাসাপ্টা উত্তর, ‘কিছুই না।’

তিনি বলে গেলেন, ‘আমরা যেটা চাই তা পেতে হলে আরও অনেক ম্যাচ জিততে হবে, সুতরাং সেদিকে মনোযোগ দিতে চাই না। এটা অন্য কিছু, আমরা এখন আমাদের কাজ করেছি, যেটা করার দরকার সেটা করেছি। এর মূল্যায়ন করে আমরা উন্নতির চেষ্টা করবো এবং ব্রেন্টফোর্ডের জন্য প্রস্তুতি নেব (বৃহস্পতিবার)।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here