নেদারল্যান্ডসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

0
5

দারুণ বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইনকে কাঁপিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ে আর পেরে ওঠেনি। তাদের বোলাররা আবার জাদু দেখালেন। ১৯৬ রানের বিশাল সংগ্রহের পর নেদারল্যান্ডসের বিপক্ষে ৯৩ রানে জিতেছে আমেরিকা। আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেল যুক্তরাষ্ট্র। আর ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই তাদের প্রথম জয়।

হারমিত সিং ৪ ওভারে ২১ রান দিয়ে চার উইকেট নেন। শ্যাডলি ফন শ্যালকভিকও ২.৫ ওভারে সমান রান দিয়ে ৩ উইকেট পান। মোহাম্মদ মহসিনও দারুণ বোলিংয়ে দুই উইকেট নেন। তাতে ১৫.৫ ওভারে ১০৩ রানে সব উইকেট হারায় নেদারল্যান্ডস।

১৯৭ রানের লক্ষ্যে নেমে সর্বোচ্চ ২৩ রান আসে বাস ডি লিডের ব্যাটে। এছড়া ২০ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাটারদের ডুবিয়ে চলতি আসরে যৌথ সর্বোচ্চ রানে জিতল আমেরিকা।

এর আগে আমেরিকা ব্যাট করতে নেমে সাইতেজা মুক্কামাল্লার ৫১ বলে ৫ চার ও ৪ ছয়ে ৭৯ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে। ওভার শেষ হওয়ায় ২ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি শুভাম রঞ্জনে। ২৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল করেন ২২ বলে ৩৬ রান।

আমিরাতের হয়ে বাস ডি লিড সর্বোচ্চ তিন উইকেট নেন। এই জয়ে ‘এ’ গ্রুপে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আমেরিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here