নটিংহ্যামের মাঠে বেশি পেয়েছে লিভারপুল

0
31

নটিংহ্যাম ফরেস্টের মাঠে অন্তিম মুহূর্তে জয়ের পর দলের পারফরম্যান্সের মান নিয়ে প্রশ্ন তুলেছেন লিভারপুল কোচ আর্নে স্লট। তার কাছে এই ম্যাচ ছিল ‘আমরা যত ম্যাচ খেলেছি, তার মধ্যে সবচেয়ে বাজে’।

সিটি গ্রাউন্ডে নিজেদের ছায়া হয়ে ছিল লিভারপুল। সাবেক অধিনায়ক জেমি ক্যারাঘার প্রথমার্ধের পারফরম্যান্সকে ‘হরর শো’ বলেছেন। শেষ পর্যন্ত স্বস্তির জয়ে তিন পয়েন্ট পেয়েছে লিভারপুল। স্টপেজ টাইমে ভিএআরে গোল বাতিল হওয়ার কয়েক মিনিট পর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জাল কাঁপান। ১-০ গোলে জেতে অলরেডরা।

ম্যাচ শেষে স্লট বললেন, এই তিন পয়েন্ট তার দলের প্রাপ্য নয়। সৌভাগ্যবশত এটা তারা পেয়ে গেছে বললেন তিনি, ‘প্রথমার্ধ ছিল খুব বাজে। এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বাজে। যদিও দ্বিতীয়ার্ধ ছিল তুলনামূলকভাবে ভালো, আমরা অনেক বেশি খেলা নিয়ন্ত্রণ করতে পেরেছি।’

তিনি বলে গেলেন, ‘পারফরম্যান্সের কথা বললে, বিশেষ করে প্রথমার্ধে আমরা এই মৌসুমে যে মানের ফুটবল খেলেছি, আজকেরটা ততটা ভালো ছিল না। তবে অনেকবার এমন হয়েছে যে ভালো খেলেও আমরা ম্যাচের ফলাফলে পিছিয়ে ছিলাম। আজ আমার মনে হয়, আমরা যা পাওয়ার যোগ্য ছিলাম তার চেয়ে বেশি পেয়েছি। তার ব্যাখ্যা, ‘আমাদের জয়ের চেয়ে একটি ড্র সম্ভবত বেশি ন্যায্য ফলাফল হতো।’

শেষটা ছিল নাটকীয়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ম্যাক অ্যালিস্টার জাল কাঁপান। তার আগে ৮৯তম মিনিটে এই আর্জেন্টাইনের একটি গোল বাতিল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here