হাসিনার দেশে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে?

0
14

৩ মার্চ ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভারতীর বংশদ্ভূত পল কাপুর। উনার পুরো জীবনের গবেষণা হচ্ছে ইসলামি চরমপন্থী এবং উগ্র–বাদীদের উত্থান, বিস্তার নিয়ে। তিনি মনে করেন পাকিস্তান পুরো পৃথিবীতে জঙ্গিবাদ ছড়িয়ে দিচ্ছে।

সেই সাথে পল কাপুর মনে করেন দক্ষিণ এশিয়ায় চরমপন্থা ঠেকাতে ভারত এবং বাংলাদেশের প্রগতিশীল দল আওয়ামীলীগের সাথে যুক্তরাষ্ট্রের এক সাথে কাজ করা উচিত। জোর গুঞ্জন আছে তিনি ঢাকা আসছেন বাংলাদেশের চরমপন্থার উত্থান ঠেকানো এবং আওয়ামীলীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে স্বাভাবিক রাজনীতি করার পথ করে দেওয়ার বিষয় আলোচনা করতে। এই নিয়ে তারেক রহমান সরকারের পদক্ষেপ বিষয় নিয়ে কথা বলতে।

কিন্তু আজকে খোমেনির মৃত্যুতে বাংলাদেশীরা যেভাবে আমেরিকার গোষ্ঠী উদ্ধার করতেছো, নিশ্চিত থাকো কূটনীতিকভাবে লীগ আরেকটা ধরা খেতে যাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরা আরও পিছিয়ে যাবে এতে। তোমাদের এক্টিভিটি আমেরিকার গোয়েন্দাদের নজরদারিতে আছে সব সময়। তারেক রহমান সরকার এখন পর্যন্ত ইসরায়েল, আমেরিকার বিরুদ্ধে একটা কথা বলেনি। কিন্তু তোমরা লীগারদের মুসলিম আবেগ ফুটে উঠেছে।

এই মুসলমানরা কিন্তু শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। আপনাদেরকে ১৯ মাস ধরে যে নির্যাতনের উপর রেখেছে। হঠাৎ করে শিয়া নেতা ( ইসলাম শিয়াদের অমুসলিম বলে) খোমেনির জন্য তোমাদের আবেগ উতলে উঠলো কেন জানি না। আপনাদের এই ব্রেইনলেস নির্বুদ্ধিতার কারণে আরও ভোগান্তির জন্য রেডি থাকো।

আরেকটা কথা যুক্ত করি, আমেরিকা চাইলে শেখ হাসিনাকে মেরে ফেলতে পারতো। কিন্তু তারা সেটা চায়নি বলে শেখ হাসিনা নিরাপদে ভারতে যেতে পেরেছে। লাফানোর আগে এটা মনে রাখবেন।

লেখক: জেসমিন মোহনা, এক্টিভিস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here