নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা

0
18

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এই দিনে বেশ আয়োজন করে বিশ্বের সকল সকল নারীর প্রতি সম্মান জানানো হয়। বিশ্বব্যাপী বিভিন্ন কার্যক্রম নিয়ে পালন করা হয় এই বিশেষ দিবসও। বাংলাদেশের ক্রিকেটে নারী ক্রিকেটের অর্জনও রয়েছে।

নারী দিবসের দিনে ক্রিকেটাররা মিরপুরের একাডেমি মাঠেই পেলেন উঞ্চ অভ্যর্থনা। বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলার থেকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত হয়েছেন নারী দলের সকল ক্রিকেটার। পরে হাস্যউজ্বল ছবিও দেখা যায় সকলের। এদিকে নারী দিবসে বাংলাদেশের নারী ক্রিকেটারদের প্রতি বিশেষ সম্মান জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বিসিবির প্রকাশিত এক ভিডিওতে মিরাজ বলেছেন, ‘বাংলাদেশের নারীদের ক্রিকেট দল, কয়েক বছর ধরে তারা যে অবদান রেখেছে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল। আশা করি, অবশ্যই বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলেছে, যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। আমার পক্ষ থেকে নারী দিবসে সকল নারীকে শুভকামনা রইল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here