ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে রাজি নন ট্রাম্প

0
1

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের কোনো চুক্তি করতে তিনি প্রস্তুত নন। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে আগ্রহ দেখালেও বর্তমান শর্তগুলো তার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে না।

তিনি বলেন, ভবিষ্যতে কোনো চুক্তি হলে তা খুবই শক্ত ও স্পষ্ট শর্তের ভিত্তিতে হতে হবে। তবে তিনি কী ধরনের শর্ত চান, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন দেশের সহায়তা চাইছেন। কয়েকটি দেশ এতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি দাবি করেন, যদিও তাদের নাম প্রকাশ করেননি।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তিনি বলেন, খামেনি এখনো ভিডিওতে প্রকাশ্যে আসেননি। তবে তার মৃত্যুর খবরকে তিনি গুজব বলেও উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here