ঘানার প্রস্তাব ইস্যুতে জার্মানির কোচের জবাব

0
25

আফ্রিকা কাপ অব নেশন্সের সবশেষ আসরে খেলতে পারেনি ঘানা। আসন্ন বিশ্বকাপে তারা সেই ব্যর্থতার হতাশা ঝেড়ে ফেলতে চায়। কিন্তু অটো আডোকে হারিয়ে ডাগআউটের শূন্যতা তো পূরণ করতে হবে!

সবশেষ আন্তর্জাতিক উইন্ডোতে জার্মানির কাছে হেরে আডোকে বরখাস্ত করে ঘানা। বিশ্বকাপের প্রায় আড়াই মাস আগে কোচকে ছাঁটাই করার সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে। আপাতত একজন কোচকে নিয়োগ দেওয়াই ঘানার জন্য সবচেয়ে বড় কাজ।

গুঞ্জন উঠেছিল, জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লোকে প্রস্তাব দিয়েছে ঘানা। এই ধরনের খবর পৌঁছেছে তার কানেও। এনিয়ে মুখ খুলেছেন লো। স্কাই স্পোর্টসকে জানিয়ে দিলেন সত্যি খবর, ‘ঘানার কেউ আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি।’

২০১৪ সালে আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জেতা লো ২০২১ সালে দায়িত্ব ছাড়েন। লম্বা বিরতির পর অবশ্য ডাগআউটে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। গত কয়েক বছরে তাকে একাধিক কোচিংয়ের প্রস্তাব পাওয়ার খবর শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি।

অনেকের বিশ্বাস পাঁচ বছর কোচিং থেকে দূরে, লো সম্ভবত অবসর নিয়ে ফেলেছেন। কিন্তু তার কথা, ‘আসলে আমি এখন অবসর নিতে চাই না। বিশেষ করে যদি ভালো সম্ভাবনা নিয়ে কোনো আকর্ষণীয় প্রস্তাব আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here