সকালের সময়ের সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মানহানি মামলা

0
27

নোমান গ্রুপ গিলেছে ব্যাংক’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করায় দৈনিক সকালের সময়ের সম্পাদক নূর হাকিম ও প্রতিবেদক সাজেদা হকের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। গত ২৮ নভেম্বর ২০২২তারিখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে নোমান গ্রুপের পক্ষে ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল এ মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেন।

বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল বলেন, দৈনিক সকালের সময়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন দাবি করে নোমান গ্রুপের ২০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানি মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, গত ৪ নভেম্বর দৈনিক সকালের সময়ে প্রকাশিত ‘নোমান গ্রুপ গিলেছে ব্যাংক’ শিরোনামে সংবাদের কারণে কোম্পানির অপূরণীয় ক্ষতি হয়েছে। নোমান গ্রুপ টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ, প্রতি বছর রপ্তানি খাত থেকে ১.২ বিলিয়ন ডলার আয় করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

তিনি আরও বলেন, সকালের সময়ে প্রকাশিত ভিত্তিহীন প্রতিবেদন এর কারণে দেশে-বিদেশে নোমান গ্রুপ এর মানহানি হয়েছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ কমে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here