আর্জেন্টিনার কপালে দুশ্চিন্তার ভাঁজ

0
10

সবকিছু নিয়ন্ত্রণে ছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি পাল্টে গেল। তিনটি গুরুত্বপূর্ণ নাম সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। ফিফা বিশ্বকাপের প্রায় দুই মাস আগে আর্জেন্টিনার উদ্বেগ বাড়াল ইনজুরির আঘাত।লিওনেল স্কালোনি যখন নিবিড়ভাবে দল গোছাতে খেলোয়াড়দের পারফরম্যান্সের মূল্যায়ন করছেন, তখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের ইনজুরি তার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

লন্ডনে টটেনহাম হটস্পার ও সান্ডারল্যান্ড ম্যাচে নিজের গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে ভয়ানক সংঘর্ষে আহত হন ক্রিস্টিয়ান রোমেরো। খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু ডান হাঁটুর অস্বস্তিবোধ নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ২৭ বছর বয়সী সেন্টার ব্যাক। চোখেমুখে যন্ত্রণা আর আতঙ্কের ছাপ। লিগামেন্টে ক্ষতি হয়েছে কি না যাচাই করা হবে স্বাস্থ্য পরীক্ষায়। নেতিবাচক কোনো রিপোর্ট এলে বিশ্বকাপে তার অংশগ্রহণ চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

এখানেই শেষ নয়। আর্জেন্টিনাকে উৎকণ্ঠায় রেখেছে লাউতারো মার্টিনেজের ইনজুরি। ইন্টার মিলান স্ট্রাইকারের আগের পেশির ইনজুরি আবার ফিরে এসেছে, সম্প্রতি এই চোট থেকে সেরে উঠেছিলেন তিনি। তার আগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার শুরুর একাদশে থেকেও ছিটকে যান এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ জয়ী গোলকিপার ওয়ার্মআপের সময় অস্বস্তিবোধ করেন। তাতে ম্যাচ খেলতে আর মাঠে নামতে পারেননি। শুরুর একাদশে জায়গা পান ব্যাকআপ গোলকিপার মার্কো বিজোট। তার ইনজুরি নিয়ে কোনো বিবৃতি দেয়নি অ্যাস্টন ভিলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here