হরমুজ নিয়ে আন্তর্জাতিক বৈঠক করবে ব্রিটেন ও ফ্রান্স

0
4

ফ্রান্স ঘোষণা করেছে যে, তারা ব্রিটেনের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ে একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে। এলিসি প্রাসাদের ঘোষণা অনুযায়ী, হরমুজ প্রণালিকে সুরক্ষিত করতে তারা একটি পূর্ণাঙ্গ ও প্রতিরক্ষামূলক মিশনে অংশ নিতে প্রস্তুত। এ উপলক্ষ্যে আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সে একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।

এই সভার উদ্দেশ্য হলো, নিরাপদে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের উপায় নিয়ে আলোচনা করা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পরে এই বৈঠকটি মধ্যপ্রাচ্যে সংকট সমাধানে কার্যকরী হতে পারে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোঁ-নোয়েল বারো বলেছেন যে, বৈঠকটি প্রাথমিকভাবে একটি বড় ধরনের উদ্যোগ। এর সঙ্গে অন্তত ডজনখানেক দেশ যুক্ত হচ্ছে। তিনি আরও জানান, উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয়ক করেই উদ্যোগটি বাস্তবায়ন করতে চান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here