সংরক্ষিত নারী আসনের সাক্ষাৎকার শুক্রবার শুরু করছে বিএনপি

0
2

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে যারা প্রার্থী হতে চান, তাদের অনেকেই আবেদনপত্র জমা দিয়েছেন। এই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করবে। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

রিজভী আরও বলেন, আগামীকাল শুক্রবার ও আগামী পরশু শনিবার বিকেল ৩টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যারা মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।

শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here