ইংল্যান্ডের ফরোয়ার্ড জুড বেলিংহাম ক্রিকেট দলে বিনিয়োগ করেছেন। রিয়াল মাদ্রিদের ইংলিশ ফরোয়ার্ড দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের আগে বার্মিংহ্যাম ফিনিক্সের অংশীদারিত্ব কিনেছেন। স্টুরব্রিজে বেড়ে ওঠা বার্মিংহাম সিটির সাবেক মিডফিল্ডার দলটির ১.২ শতাংশ শেয়ার কিনেছেন। ৫০.৪ শতাংশ শেয়ারে দলের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ আছে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হাতে। বার্মিংহ্যাম সিটির মালিকানাধীন কোম্পানি নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্টের হয়ে ৪৮.৪ শতাংশ শেয়ার কিনেছেন এনএফএল লিজেন্ড টম ব্র্যাডি।
ফিনিক্সের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়ে বেলিংহাম বললেন, ‘আমার মনে হয় এই শহরের কাছে আমি কিছু ঋণ আছে। আর এটাই সেরা উপায় বলে মনে হচ্ছে। ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাবের সঙ্গে এক সাক্ষাৎকারে বেলিংহাম ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা জানান। তিনি বলেছিলেন, ভাই জোবে বেলিংহামের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে প্রায় সময় মারামারি হতো। এখন ফুটবলের বাইরে ক্রিকেট দেখাটা তার প্রিয় কাজ। তিনি বলেন, ‘ফুটবলের বাইরে ক্রিকেট খেলা দেখা আমার প্রিয় বিষয়। আমি টেস্ট ম্যাচ সবচেয়ে বেশি উপভোগ করি, যখন সারা দিন ধরে আমি খেলা দেখি। কিংবা অনুশীলন শেষ হলে বিকালে এসে দেখি।’
আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৮ দলের অংশগ্রহণে হবে ১০০ বলের এই ক্রিকেট প্রতিযোগিতা।




