দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ডব্লিউএসজে

0
4

ইরানের ওপর নৌ-অবরোধ দীর্ঘ সময় ধরে বজায় রাখতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি সহযোগীদের প্রস্তুতিও নিতে বলেছেন।

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে জানিয়েছে, পুনরায় সামরিক হামলা শুরু না করে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে ট্রাম্প এমন কৌশলের আশ্রয় নিচ্ছেন। এজন্য দেশটির বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজ চলাচল আরও সীমিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চান তেহরান অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখুক। ইরান নতুন প্রস্তাব দিলেও ট্রাম্প এই দাবি থেকে সরে আসতে চান না। তাঁর মতে, বিকল্প পদক্ষেপগুলো অবরোধ বজায় রাখার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

এদিকে ইরানের কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, নতুন প্রস্তাব দেওয়ার আগে তাদের নেতৃত্বের সঙ্গে পরামর্শের জন্য আরও সময় প্রয়োজন। বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান বর্তমানে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনায় আলোচনা চালাচ্ছে। স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই আলোচনা পরিচালনা করছেন।

যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণে গালিবাফ বর্তমানে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন। এর আগে কূটনৈতিক উদ্যোগগুলোতেও তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here