শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন বাপ্পারাজ

0
1

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন অভিনেতা বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছে এই দুই শিল্পী। বাপ্পারাজ বলেছেন, চেয়েছিলাম বাবার (নায়করাজ রাজ্জাক) কবর জিয়ারত করে সুখবরটি সামনে আনব। তার আগেই গণমাধ্যমে চলে এসেছে। এক দিক দিয়ে ভালোই হয়েছে। কারণ, সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন।

বাপ্পারাজ আরও বলেছেন, শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৬ মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। শিগগিরই চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল ঘোষণার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here