পেসারদের মধ্যে ‘হেলদি কম্পিটিশন’ বাংলাদেশের জন্য পজিটিভ

0
1

গেল কয়েক বছরে বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিটে উন্নতির ছাপ লক্ষণীয়। সাম্প্রতিক এমন সাফল্যের পেছনে ‘হেলদি কম্পিটিশন’ কে অন্যতম বড় কারণ হিসেবে দেখছেন টাইগার অলরাউন্ডডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, পেসারদের মধ্যে প্রতিযোগিতা যত বাড়ছে, দলের পারফরম্যান্সও তত উন্নত হচ্ছে।

গণমাধ্যমকে সাইফউদ্দিন বলেন, ‘ আপনি যদি বিগত দুই তিন বছরে আমাদের পেস বোলারদের সাফল্য দেখেন, সেটা অনস্বীকার্য। যদি এখনো আমাদের টেস্ট জয়ের ভূমিকা দেখেন অবশ্যই পেস বোলারদের অবদান সবচেয়ে বেশি, যেখানে আমরা আগে টেস্টগুলোতে ধুঁকে ধুঁকে সংগ্রাম করতাম।’

বর্তমান পেস ইউনিটের সদস্যদের প্রশংসা করে সাইফউদ্দিন বলেন, ‘এখন আমাদের নাহিদ রানা, তাসকিন ভাই, যারাই পেস ইউনিটে খেলছে ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট ক্রিকেট সবাই কমবেশি অবদান রাখছে।’

প্রতিযোগিতামূলক পরিবেশই বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিচ্ছে। সাইফউদ্দিন বলেন, ‘আর যখন পাশাপাশি দেখছে সতীর্থরা অনেক বেশি পরিশ্রম করছে, অনেক বেশি শ্রম দিচ্ছে তখন আসলে তাগিদ অনেক বেড়ে যায়। নিজেকে আরও মোটিভেট করা, আরও বেশি কাজ বাড়ানো, চেষ্টা করা। তো এটা আমাদের জন্য ভালো সাইড, বাংলাদেশ ক্রিকেটের জন্য।’

তিনি আরও যোগ করেন, ‘আমরাও চেষ্টা করছি প্রতিনিয়ত আরো উন্নতি করার। (পেস বোলারদের মধ্যে) যত বেশি প্রতিযোগিতা থাকবে, তত বেশি হেলদি কম্পিটিশন থাকবে দলে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here