বার্সেলোনা ছাড়লেন টের স্টেগেন

0
3

সংকটের অবসান। মার্ক আন্দ্রে টের স্টেগেনকে নিয়ে যে ভার বয়ে বেড়াচ্ছিল বার্সেলোনা, তা ঝেরে ফেলল তারা। তাকে ছেড়ে দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছিল কাতালানরা।

একদিকে বড় বেতন এবং আরেকদিকে দলের মূল একাদশে জায়গা হারানোর কারণে টের স্টেগেন বার্সার জন্য অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলেন। চলতি বছর জানুয়ারিতে জিরোনায় তাকে ধার দেয় স্প্যানিশ জায়ান্টরা। মাত্র দুই ম্যাচ খেলে চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে যান।

সম্প্রতি জিরোনা লা লিগা থেকে অবনমিত হয়। তাতে প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে একটি দলের হয়ে লিগ চ্যাম্পিয়ন ও আরেক দলের হয়ে অবনমনের স্বাদ পান টের স্টেগেন।

জার্মান গোলকিপারকে এক বছরের জন্য নতুন ক্লাবে ধারে ছেড়ে দিয়েছে কাতালান জায়ান্টরা। ক্লাবটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ক্লাব ঘোষণা করছে যে, তারা ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত তাদের জার্মান গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনকে ধারে নেওয়ার বিষয়ে আয়াক্সের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here