ঋণপ্রবাহ সর্বনিম্ন, অর্থনীতি এখন আইসিইউতে

0
3

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে গেছে ৩৩ বছরের সর্বনিম্নে, আর এই খবর যেন ২০০১-০৬ সালের সেই পুরোনো দুঃস্বপ্নটাকেই নতুন করে মনে করিয়ে দিচ্ছে। বিএনপি-জামাত জোট ক্ষমতা দখলের পর অর্থনীতি যেভাবে হাঁসফাঁস করছে, তাতে প্রশ্ন উঠছে, দেশ চালানোর মতো কোনো সুস্পষ্ট পরিকল্পনা আদৌ তাদের হাতে আছে কিনা।

গ্যাস-বিদ্যুৎ সংকট মেটানোর কোনো লক্ষণ নেই, শিল্প কারখানা উৎপাদনে যেতে পারছে না বিনিয়োগ সম্পন্ন করার পরও, খেলাপি ঋণ প্রায় ছয় লাখ কোটি টাকা ছুঁইছুঁই। ব্যাংকগুলো নতুন ঋণ দেওয়ার সাহসই পাচ্ছে না, বরং পুরোনো ঋণ আদায় করেই দিন পার করছে।

উদ্যোক্তারা বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, কারণ নীতির কোনো স্থিরতা নেই, আস্থার জায়গাটাই তৈরি হচ্ছে না। ২০০১-০৬ সালে যেভাবে অর্থনীতি আর প্রশাসন এলোমেলো হয়ে গিয়েছিল, সেই ছায়াই যেন আবার ফিরে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here