এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

0
12

দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রকল্পটির উদ্বোধন করেন।

‘এসডিজি ভিলেজ’ হিসেবে নির্বাচিত তিনটি গ্রাম হলো- রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের আওতায় সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে গ্রামগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের আওতায় দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো এবং বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘এসডিজি ভিলেজ’ প্রকল্পের আওতায় উন্নয়নের সুযোগ পাওয়ায় রাঙামাটির মিতিঙ্গাছড়ি গ্রামের বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here