গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠন আলাদাভাবে এসব কর্মসূচী পালন করে।
আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্মাণ শ্রমিকলীগ। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারন সম্পাদক আবুল বাশার খায়ের, সাবেক উপজেলা চেযারম্যান সোলাইমান বিশ্বাস, সাবেক পৌর মেয়র সরদার ইলিয়াস হোসেনসহ নির্মাণ শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় পৌরপার্ক থেকে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে র্যালী বের করা হয়। র্যালীগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্ব-স্ব সংগঠনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক মোহাম্মদ মো্খলেসুর রহমান সরকার, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সাবেক পৌর মেয়র ও জেলা শ্রমিক লীগের আহবায়ক রেজাউল হক সিকদার রাজু, গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, নির্মাণ শ্রমিক লীগের সভাপতি নিত্যানন্দ বৈদ্যসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।
অপরদিকে, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমমাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা শ্রমিক লীগের আহবায়ক রেজাউল হক সিকদার রাজু প্রমূখ বক্তব্য রাখেন। পরে সেখানে গোপালগঞ্জ জেলা উদীচীর শিল্পীরা গণ সংগীত পরিবেশন করেন।




