বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যথা সময়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সরকারের অধিনেই হবে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১ মে) দুপুরে ভোলা জেলা শ্রমিকলীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
আগামী নির্বাচনে কোন তত্তাবধায়ক সরকারও আসবে না, সহায়ক সরকারও আসবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অতীতে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই নিশ্চই তারা ভুল করেছেন। এখন তারা তাদের সেই ভুল উপলব্ধি করেছেন। আগামী দিনে যদি নির্বাচন না করেন তা হলে আবারও ভুল হবে।
জেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মে দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুসহ দলীয় নেতৃবৃন্দ।