জামালপুর প্রতিুিনধি : তৃণমূল নেতাদের কথা শুনতে জামালপুরে সাংগঠনিক সফর করে গেলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা। এই টিমের নেতৃত্ব দেন প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।
সাংগঠনিক টিমটি তৃনমুলের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক পরিস্থিতি নিয়ে সরাসরি কথা বলেছেন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সরকারী আশেক মাহমুদ কলেজ মাঠে এক প্রতিনিধি সভার আয়োজন করে জেলা আওয়ামীলীগ। জেলার ৬৮ ইউনিয়ন,থানা,পৌর ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের বক্তব্য শোনেন তারা। কেন্দ্রিয় নেতাদের সামনে প্রতিনিধিরা নিজ এলাকা সাংগঠনিক চিত্র তুলে ধরার পাশাপাশি পাওয়া না পাওয়ার ক্ষোভ হতাশাও প্রকাশ করেন। এ সময় ড. আব্দুর রাজ্জাক দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশরত বক্তাকে থামিয়ে দিয়ে বলেন, পাওয়া না পাওয়ার হিসেব না কষে সাংগঠনিক ভিত্তি মজবুত করুন।
জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ’র সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি। এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডঃ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় নেতা শামছুন্নাহার চাঁপা, অসিম কুমার উকিল, মির্জা আজম এমপি, মারুফা আক্তার পপি,রেজাউল করিম হীরা এমপি,ফরিদুল হক খান দুলাল এমপি, মাহজাবিন খালেদ বেবী এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী ছাড়াও ৭৫ জন প্রতিনিধি ।
প্রতিনিধি সন্মেলনে বক্তারা তৃনমুল পর্যায় থেকে সংগঠনকে নির্বাচনমুখি ও সুসংগঠিত করে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।