হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। মাস্ট উইন ম্যাচে রবিবার বিকেলে ঘরের মাঠে নাইটদের মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। এমন পরিসংখ্যানকে সামনে রেখে কলকাতা নাইটরাইডার্স টসে জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে মুম্বাইকে । খেলাটি শুরু হবে বাংলাদেশ বিকাল সাড়ে ৪ টায়।
আজকের ম্যাচে মুম্বাই একাদশে কোন পরিবর্তন নেই। তাই আজও সাইডবেঞ্চে বসেই দলের খেলা হবে মুস্তাফিজকে। অন্যদিকে কলকাতা একাদশে দুটি পরিবর্তন এসেছে। রানা এবং কৃষ্ণা দলে এসছেন। ইনজুরির জন্য শিবমন মভি খেলছেন না।
আজকের ম্যাচে পরিসংখ্যানটা মুম্বাইয়ের হয়ে কথা বলছে। দুই দলের ২১ বারের দেখায় ১৬ বার জয় পেয়েছে মুম্বাই। এবারের আসরে ৫টি জয় পাওয়া কলকাতার ৪ টি জয় এসছে চেজ করে। তাই আজকের টস ভাগ্যটা কলকাতার পক্ষে যাওয়ায় তারা মনোবলের দিক থেকে এগিয়ে থাকল।