সামনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে এ সিরিজ আয়োজন করা হচ্ছে। তাই আপাতত আন্তার্জাতিক ম্যাচের বাইরে বিশ্রামে রয়েছে বাংলাদেশ দল।এই অবসর সময়ে সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন মুশফিক।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ মুশফিক-মন্ডি (জান্নাতুল কেফায়াত মন্ডি) দম্পতির কোলজুড়ে আসে প্রথম পুত্র সন্তান শাহরুজ রহিম মায়ান। চলতি মাসের ৫ তারিখ তিন মাস পূর্ণ হবে মায়ানের।
তিন মাস বয়স পূর্ণ হওয়ার আগেই বাবা ও মায়ের সঙ্গে পবিত্র মক্কা নগরী ভ্রমণ করে ওমরাহ পালন করে ফেললো মুশফিক পুত্র মায়ান।পুত্রের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সে করা জানান দিয়েছেন মুশফিক।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রস্তুতিক্যাম্প। এ সিরিজের জন্য কিছু দিনের মধ্যেই সিরিজের সূচি ঘোষণা করা হবে।