নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে মাঠে ছাগলের খাবার (ঘাস) সংগ্রহ করতে গিয়ে দুই সন্তানের জননী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার অভিযোগের পর ধর্ষককে আটক করেছে পুলিশ । উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে লালপুরের কাজিপাড়া এলাকার এক দরিদ্র ভ্যানচালকের স্ত্রী ২ সন্তানের জননী পার্শ্ববর্তী মাঠে ছাগলের খাবার (ঘাস) সংগ্রহ করতে যায়।
এ সময় ওই মাঠে মহিষ চরাচ্ছিল একই গ্রামের ইসমত আলীর ছেলে হেলাল (৩০) । হেলাল ওই মহিলাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় মহিলার স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে ধর্ষক হেলালের বিরুদ্ধে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ শুক্রবার রাতেই অভিযান চালিয়ে ধর্ষক হেলালকে আটক করে ।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, অভিযোগ পওয়ার পর অভিযুক্ত হেলালকে শুক্রবার রাতেই আটক করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।