নিজ ঘর থেকে আজিজুর রহমান শাকিল নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, রাতের খাবার না খেয়ে নিজ শয়নকক্ষে যান শাকিল। পরে রাতের খাবারের জন্য ডাকতে গিয়ে জানালা দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
নিহত আজিজুর রহমান শাকিল ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে। তিনি সিলেট সেন্ট্রাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।