শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির শহর উপপরিদর্শক (টিএসআই) আজিজ মণ্ডল জানান, আজ দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল অ্যাঙ্গেলবোঝাই একটি ট্রাক। ট্রাকে ভাড়ার যাত্রীও ছিল। ট্রাক ফটকি ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও ট্রাকচালকসহ তিনজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহত জায়েদা ও সাবিনার মরদেহ মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ফটকি ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার শাহ পাড়া এলাকার জায়েদা (৫৫) ও তাঁর মেয়ে সাবিনা (১৬)।




