গাজিপুরে এগ্রো ইন্ডাষ্টিয়াল ট্রাস্ট কর্মচারী ইউনিয়ন (প্রস্তাবিত) সভাপতি ও সাধারণ সম্পাদক -সহ ছাটায়ইকৃত শ্রমিকদের পুনবর্হালের দাবি জানিয়েছেবাংলাদেশ গামের্ন্টস এন্ড শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার (৩ জুলাই ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, “গত ২০.০৫.১৮ তারিখে গাজিপুরে এগ্রো ইন্ডাষ্টিয়াল ট্রাস্ট কর্মচারী ইউনিয়ন (প্রস্তাবিত) ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরে জমা দেন। “
বক্তারা আরও বলেন, ” শ্রমিকের প্রস্তাব জমা দেওয়ার পর ২৬.০৫.১৮ তারিখে গাজিপুরে এগ্রো ইন্ডাষ্টিয়াল ট্রাস্টের মালিক তাদেরকে বেআইনী ভাবে ১০ জন ইউনিয়ন কর্মকতার্কে চাকুরীচু্্যত করেন।”
বক্তারা বলেন, ” অবিলম্বে চাকুরীচু্্যত গাজিপুরে এগ্রো ইন্ডাষ্টিয়াল ট্রাস্ট কর্মচারীদের চাকুরী ফেরত দেওয়ার জন্য জোর দাবি জানায়। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, “বাংলাদেশ গামের্ন্টস এন্ড শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, ওয়ার্কার্স পার্টির মহানগরের সভাপতি আবুল হোসাইন,মোকছেদুল হক, আব্দুল রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।




