মিশরে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মারা গেছেন। আদালতকক্ষে শুনানি চলার সময় হঠাৎ অচেতন হয়ে যাওয়ার পর তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। রাষ্ট্রীয় টিভি এ খবর জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, মোরসি তার বিরুদ্ধে আনা এক গুপ্তচরবৃত্তির মামলায় হাজিরা দিচ্ছিলেন। ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর সঙ্গে সন্দেহজনক যোগাযোগ রাখার অভিযোগ এনে ওই মামলা করা হয়েছিল।
এদিকে মিশরের সংবাদপত্র আল-আহরামের বরাত দিয়ে মিডল ইস্ট আই তাদের প্রতিবেদনে জানায়, ৬৭ বছর বয়সী মোরসি অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে একটি হাসপাতালে নেয়া হয়।
চার বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেও মাত্র এক বছরের মাথায় সেনা অভ্যুত্থানের মুখে ২০১৩ সালে ক্ষমতা থেকে বিদায় নেন মুরসি। পরে মিসরের এই প্রেসিডেন্টের রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সরকারবিরোধী ব্যাপক আন্দোলনের সময় ২০১১ সালে দেশটির হাজার হাজার নাগরিককে কারাবন্দী ও শত শত নাগরিককে হত্যার অভিযোগ ওঠে তৎকালীন ক্ষমতাসীন মুরসি সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে কারাবন্দিদের বিরুদ্ধে গণআদালতে বিচারও শুরু হয়।









