রাজধানীর বাড্ডা ও মিরপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটায় বাড্ডার সাতারকুল পাঁচখোলা ও সোয়া ৩টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহারাজ (৪০) ও নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮)। র্যাবের দাবি, মহারাজ মাদকবিক্রেতা ও ব্যঙ্গা বাবু তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
বুধবার দিবাগত রাত আড়াইটায় বাড্ডার সাতারকুল পাঁচখোলা ও সোয়া ৩টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
র্যাব- ১ এর এএসপি কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ৩ হাজার পিস ইয়াবা, একটি শর্টগান, একটি শ্যুটারগান, কয়েকটি ম্যাগজিন ও একটি মোবাইল ফোনউদ্ধার করা হয়েছে।
অপরদিকে র্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম জানান, শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এসময় র্যাবকে লক্ষ্য কর গুলি করে। র্যাবও পাল্টা গুলি করলে ব্যাঙ্গা বাবু গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।









