আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২০ ও ২১ ডিসেম্বর

0
212

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সংক্রান্ত আলোচনা হয়েছে বলে দলটির একজন নেতা নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্য দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর। সে হিসাবে আগামী অক্টোবরের ২৩ তারিখে শেষ হচ্ছে ত্রিবার্ষিক কমিটির মেয়াদ।

এর পরিপ্রেক্ষিতে ৮টি সাংগঠনিক টিম গঠনের মাধ্যমে সম্মেলন প্রস্তুতির কাজও শুরু করেন নেতারা। টিমের সদস্যরা দেশব্যাপী ছড়িয়ে পড়েন। বিভিন্ন জেলা উপজেলায় তারা বর্ধিত সভার পাশাপাশি তৃণমূলের সার্বিক অবস্থা তুলে নিয়ে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here