প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২ অক্টোবর) বিকেলে তিনি এই টেলিফোন করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
এ সময় ইমরান খানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে লন্ডনে চোখের ছানির অস্ত্রোপচার করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন হাসপাতালে নিয়মিত চক্ষু পরীক্ষা করাচ্ছেন তিনি। গত ২৯ আগস্ট সাধারণ রোগীদের মতোই রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সরকারিভাবে নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নেন শেখ হাসিনা।









