বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন সরকার। দেশটির প্রাচীন ঐতিহ্যবাহী শহর হেভরনের একটি রাস্তার নাম বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হবে।
শনিবার আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি এ কথা জানিয়েছেন।
সেখানে বাকু কংগ্রেস সেন্টারে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি বলেন, ফিলিস্তিনে পশ্চিম তীরের হেবরন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধুর নামে করা হচ্ছে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, ওই সড়ক উদ্বোধন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে কথা বলেন। বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের গভীর হৃদ্রতার সম্পর্ক রয়েছে।









