ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জেও জুলাই পূণর্জাগরণে সমাজ গঠনে, লাখো কন্ঠে শপথ পাঠ কর্মসূচীর অংশ হিসেবে শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধমে কেন্দ্রিয় কর্মসূচী সাথে এই কর্মসূচী পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ সভাপতি ফজলুল কবীর, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





