সাতটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
225

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন। বিদ্যুতের অপচয় করবেন না। সবাই মিলে সচেতন হলে দেশ এগিয়ে যাবে। বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর স্বপ্ন। এ দেশের একটি মানুষও অন্ধকারে থাকবে না, সব মানুষ আলোয় পৌঁছাবে।

বুধবার (১৩ নভেম্বর) গণভবনে সাতটি নতুন বিদ্যুৎকেন্দ্র এবং ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি এসব কথা বলেন।

সাতটি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে- শিকলবাহা ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, আনোয়ারা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পটিয়া ৫৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, রংপুর ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, তেঁতুলিয়া ৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র এবং গাজীপুর ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।

বিদ্যুৎ বিভাগ জানায়, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধনের ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন ২২ হাজার ৫৬২ মেগাওয়াটে দাঁড়িয়েছে এবং একই সঙ্গে দেশের ৯৫ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধার আওতায় এসেছে।

পাশাপাশি দেশের ৪৬১টি উপজেলার মধ্যে ২৩৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হলো। আরও ১২৭টি উপজেলায় শিগগিরই শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে, যেগুলো এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া বাকি ১০০ উপজেলায় আগামী ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদ্‌যাপনকালে বিদ্যুতায়ন করা হবে।

শতভাগ বিদ্যুতায়নের আওতার ২৩ উপজেলা হলো- বগুড়ার গাবতলী, শেরপুর ও শিবগঞ্জ, চট্টগ্রামের লোহাগড়া, ফরিদপুরের মধুখালী, নগরকান্দা ও সালথা, গাইবান্ধার ফুলছড়ি, গাইবান্দা সদর ও পলাশবাড়ী, হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ, ঝিনাইদহের কালিগঞ্জ ও মহেশপুর, কিশোরগঞ্জের করিমগঞ্জ, নাটোর জেলার বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া, নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জ এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া, কাউখালি ও ইন্দুরকানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here