আইএসের টুপি কোথা থেকে এল: হাইকোর্ট

0
273

নিম্ন আদালতে কঠোর নিরাপত্তার মধ্যেও হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় দণ্ডিত দুই আসামির মাথায় আইএসের (ইসলামিক স্টেট) চিহ্ন সম্বলিত টুপি কীভাবে এল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রোববার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক মামলার শুনানিতে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এ বিষয়ে মন্তব্য করেন আদালত।

এ সময় আদালত বলেন, আইএসের টুপি নিয়ে পত্রিকায় দেখলাম- পুলিশ বলছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে টুপি কারাগার থেকে যায়নি! তাহলে টুপি দিল কে? আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল?

উল্লেখ্য, হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলার রায়ের দিন আইএসের টুপি পড়ে আদালতে হাজির হন দুই আসামি। এ সময় তারা আঙ্গুলি উচিয়ে উচ্ছাস প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here