শনিবার দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ করোনা পরীক্ষা করিয়েছিলেন। দুজনের ফল অবশ্য দুই রকম। সাকিবের করোনা নেগেটিভ হলেও পজিটিভ হয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অনেক সমালোচনার পর শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। যার ফল জানা যায় শনিবার রাতেই। দুইদিন আগে বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরেছেন।
দেশে কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও ফিরেই স্বাস্থ্যবিধি ভেঙে বসেন তিনি। শুক্রবার সকাল ১১ টায় সাকিবকে দেখা যায় গুলশানে একটি সুপারশপের উদ্বোধনে। এরপরই সাকিবকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অবশেষে দুইদিন পর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।
শনিবার বিকেলে নিজ বাসভবনে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। রাতেই করোনা নেগেটিভ ফল পেয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সামনেই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। এজন্য ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিতে হচ্ছে। সাকিবের ফিটনেস টেস্ট হবে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টার ভেতরে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে ১০ নভেম্বর মাহমুদউল্লাহ রিয়াদের পাকিস্তানে যাওয়ার কথা ছিল। সেজন্য করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের আগে ধাক্কা খেলেন। করোনা পরীক্ষায় পজিটিভ এসেছেন তিনি। পিএসএলে অংশগ্রহণের সুযোগ নেই। মাহমুদউল্লাহকে থাকতে হচ্ছে আইসোলেশনে। পিএসএলে মাহমুদউল্লাহকে নিয়েছিল









