বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ কোটি ৪৮ লাখ ১৭ হাজার ২৩১ জন। করোনায় মৃত্যু হয়েছে ১৩ লাখ ২৪ হাজার ৪৬১ জনের।
এছাড়া করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৮১ লাখ ৩৮ হাজার ৫২৫ জনের বেশি।
করোনাভাইরাস নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী সোমবার সকাল পর্যন্ত এ হিসাব পাওয়া যায়।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৯ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ৮৩২ জনের। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী করোনায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৮ লাখ ৪৫ হাজার ৬১৭ জন এবং মারা গেছে ১ লাখ ৩০ হাজার ১০৯ জন।
তৃতীয় অবস্থানে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৮১১ জনের। চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ৮২৭ জন। এর মধ্যে মারা গেছেন ৪৪ হাজার ৫৪৮ জন। পঞ্চম স্থানে উঠে আসা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ১৯ লাখ ২৫ হাজার ৮২৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ১৮৬ জনের।
বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৯৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।









