সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫টি ইউনিট

0
224

সিলেট নগরের উপকণ্ঠ কুমারগাঁওয়ে অবস্থিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার পর থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দীনমনি সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এরইমধ্যে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে বলেও জানান এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here