দীপু মনি করোনায় আক্রান্ত

0
161

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ৬ ডিসেম্বর, রোববার রাতে তিনি করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের ৭ ডিসেম্বর, সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে শিক্ষামন্ত্রী তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনিও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জয়লাভের মধ্য দিয়ে তিনি সংসদ সদস্য হন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি দশম সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তিনি আবার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর দীপু মনি শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here