আসছে অক্ষয়ের নতুন সিনেমা ‘বচ্চন পাণ্ডে’

0
208

বলিউড তারকা অক্ষয় কুমারকে আবার ‘অ্যাংরি ইয়াং ম্যান’ লুকে দেখা গেল। শনিবার টুইটারে প্রকাশ করলেন ‘বচ্চন পাণ্ডে’ সিনেমার লুক। ক্যাপশনে অক্ষয় জানিয়েছেন ২০২২ সালের ২৬ জানুয়ারি মুক্তি পাবে ‘বচ্চন পাণ্ডে’।

নতুন ‘লুক’ এ দেখা যাচ্ছে অক্ষয়ের গাল ভরতি কাঁচাপাকা দাড়ি, নষ্ট একটি চোখ নিয়ে তীক্ষ্ণ চাহনি, মাথায় বাঁধা পট্টি, গলায় একগুচ্ছ হার পরা।

২০২০ সালের বড়দিনে সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘বচ্চন পাণ্ডে’ ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু আমির খানের অনুরোধে এই ছবি মুক্তির দিন পরিবর্তন করতে রাজি হন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here