বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0
161

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি নিবেদিত হচ্ছে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা। এবারের বইমেলার মূল থিম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

মোট ১৫ লাখ বর্গফুট জায়গা জুড়ে ইতিহাসের সর্বোচ্চ বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে বইমেলা। অংশ নিচ্ছে ৫৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান। করোনাকালের বাস্তবতায় এবারের গ্রন্থমেলায় সর্বোচ্চ প্রাধান্য পাবে স্বাস্থ্যবিধি। মেলায় আগতদের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক রাখা হয়েছে। ২৮ দিনব্যাপী মেলা শেষ হবে ১৪ এপ্রিল। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

গতবছর বইমেলা শেষ হওয়ার পরপরই শুরু হয় মহামারি করোনাভাইরাস সংক্রমণ। সংক্রমণ কমে আসলেও টানা কয়েকদিন ধরে এই সংক্রমণ বাড়ছে। সব শঙ্কা ছাপিয়ে এবার গতবারের চেয়ে দেড় মাস পিছিয়ে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২১। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার শিক্ষার্থীদের মনে পাঠের খোরাক জোগাবে বইমেলা। তাই মেলা শুরু হওয়ার আগেই দর্শনার্থীর বেশে মেলা প্রাঙ্গণ ঘুরে যাচ্ছেন পাঠকরা। পাঠকের পদচারণায় আনন্দের দোলা দিচ্ছে প্রকাশকের মনে।

অমর একুশে বইমেলা-২০২১ ও অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।

বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’-এর ইংরেজি অনুবাদ NEW CHINA 1952-এর গ্রন্থ-উন্মোচন করা হবে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here