উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড

0
146

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের শত শত ঝুপড়ি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। সোমবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮ এর, ডব্লিউতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে আগুন ক্যাম্পটির লাগোয়া ৮-এইচ, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন বলেন, সোমবার বিকেলে উখিয়ার বালুখালীর ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে। বাতাসের গতিবেগ বেশী হওয়ায় আগুন দ্রুত পার্শ্ববর্তী ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ক্যাম্পটির লাগোয়া আরও ৩ টি ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে। এতে কয়েকশ বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি বলেন, ‘আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের দুইটি ইউনিটের পাশাপাশি টেকনাফের ২টি, কক্সবাজারের ২টি এবং রামুর ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ অব্যাহত রেখেছে।’

তবে আগুণের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান সামছু-দৌজা।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি টিম কাজ করছে। প্রাণহানি এড়াতে বিভিন্ন ব্লক থেকে রোহিঙ্গা সদস্যদের সরিয়ে নেয়ার কাজও চলছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ও স্থানীয়রা সড়কের ওপর চলে আসায় যানবাহন চলাচলে চরম ব্যাঘাত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here