নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি নারায়ণগঞ্জে বেশ আলোড়ন তুলেছে নারায়ণগঞ্জের গোদনাইলের বি ই রোড, সিদ্ধিরগঞ্জ এলএন মিলের মোহাম্মদ মাসুদ পারভেজ। সন্দেহজনক গতিবিধির কারণে এলাকাবাসীর নজরে পড়েছেন তিনি। হঠাঃ আঙ্গুল ফুলে হয়েছেন কলাগাছ। জেলার বিভিন্ন ব্যাংকের শাখাতে জমিয়েছেন শত শত কোটি টাকা।
পেশায় একজন সামান্য ব্যবসায়ীর হঠাৎ শত কোটি টাকার মালিক বনে যাওয়ার কোন যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছে না এলাকার মানুষ। অনেকের ধারণা হঠাৎ বিত্তবৈভবের অধিকারী এ মাসুদ যেকোন সময় দেশান্তরী হতে পারেন।
জানা যায়, মোহাম্মদ মাসুদ পারভেজের বাবার নাম সাইজুদ্দিন মাতবর। স্ত্রীর নাম শারমিন পারভেজ রুমী। মায়ের নাম মমতাজ। তাঁর এই অর্থের উৎস জানতে বার বার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি তার কোন রিপ্লাই দেন নি। হঠাৎ করে বিপুল পরিমান অর্থ তাঁর হাতে কিভাবে আসলো তা নিয়ে এলাকায় জল্পনা কল্পনা চলছে। চলছে কানাঘুষাও। অনেকের ধারণা, নারায়ণগঞ্জে অনেক বড় বড় ব্যবসায়ীর বাস। এমন কোন ব্যবসায়ীকে ব্লাকমেইল করেই কিংবা কোন টালবাহানা করে অথবা প্রতারণার মাধ্যমে এই বিপুল পরমিান অর্থ হাতিয়ে নিয়েছেন।
কিছুদিন আগেও যে মাসুদ সামান্য অর্থে সংসার চালাতেন সেই মাসুদের ঘরের এখন কাড়ি কাড়ি অর্থের গড়াগড়ি। তাতেও কোন অসুবিধা নেই এলাকাবাসীর। তবে মাসুদের এত বিপুল অর্থ উপার্জনের যথাযথ ব্যাখা দাবি করেন তারা। এজন্য প্রশাসনের সহযোগিতাও প্রত্যাশা করেন।
যেভাবেই মন্তব্য করেছেন এলাকাবাসী।








