ইংল্যান্ডের কোচ হতে আগ্রহী সাঙ্গাকারা

0
81

হঠাৎ করেই চুক্তির মাঝপথে ইংল্যান্ডের সীমিত ওভারের প্রধান কোচের পদ ছেড়ে দেন ম্যাথু মট। গত মঙ্গলবার অস্ট্রেলিয়ান কোচ চাকরি ছাড়ার পর থেকেই আলোচনা চলে কে হতে যাচ্ছেন তার উত্তরসূরী। এই আলোচনায় ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ ও জোনাথন ট্রটের সঙ্গে কুমার সাঙ্গাকারার নাম শোনা যায়। সেই গুঞ্জনটা মনে হয় এবার সত্যি হতে যাচ্ছে।

যদি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শ্রীলঙ্কার কিংবদন্তিকে প্রস্তাবটা দিয়ে দেয়। কারণ ইংল্যান্ডের কোচ হতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছেন সাঙ্গাকারা।
এখন শুধু ইংল্যান্ডের প্রস্তাবটাই বাকি। ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ হওয়ার বিষয়টা রোমাঞ্চকর বলে জানিয়েছেন সাঙ্গাকারা।ব্রিটিশ বার্তা সংস্থা পিএকে গতকাল ৪৬ বছর বয়সী সাবেক বাঁহাতি ব্যাটার বলেছেন,‘জানি, (নতুন কোচের তালিকায়) আমার নাম আছে। তবে আমাকে এখনো কোনো প্রস্তাব দেওয়া হয়নি। ইংল্যান্ডের সাদা বলের কোচ হতে পারা আমার মনে হয় যে কারো জন্য রোমাঞ্চকর ব্যাপার। তবে এই পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছেন। আমার মনে হয় ম্যাথু মট সত্যিই দারুণ কাজ করেছেন।’

ইংল্যান্ডের কাছে থেকে প্রস্তাব পেলে জস বাটলারের সঙ্গে পুর্নমিলনী হয়ে যাবে সাঙ্গাকারার। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচ থাকার সময় ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। তাদের বোঝাপড়ার সম্পর্কটাও দারুণ। বাটলাররে ভূমিকা নিয়ে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রথম অ-ব্রিটিশ সভাপতি হওযা সাঙ্গাকারা বলেছেন,‘ এটা দারুণ যে জস বাটলার অধিনায়কের ভূমিকায় থেকে যাচ্ছে।

দল যে অবস্থায় আছে বা ছিল এবং ভবিষ্যতে কীভাবে এগিয়ে যেতে চায়, তার সিদ্ধান্ত নেওয়র এটাই সঠিক সময়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here